1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

চাকরির ফাঁদে ফারজানা রিক্তা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : গ্রামের সহজ সরল মেয়ে রিক্তা। বিয়ের পর স্বামীর সঙ্গে শহরে থাকে। রিক্তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তবে তিনি বউ পাগল। সারাক্ষণ বউকে চোখের সামনে দেখার জন্য নিজের অফিসে বউকে চাকরি দেয়। তবে একটি শর্ত দেয় যে, বউ বিবাহিত তা গোপন রাখতে হবে। রিক্তা প্রথমে রাজি হয় না। একটা সময় রাজি হয়ে যায়। এদিকে কিছুদিন যেতেই অফিসের বস রিক্তার প্রেমে পড়ে যায়। স্বামীও বিষয়টি টের পেয়ে যায়। এর পর শুরু হয় নানা জটিলতা। এভাবেই এগিয়ে যায় ‘চাকরির ফাঁদে’ শিরোনামের নাটক।

নাটকটি প্রসঙ্গে ফারজানা রিক্তা বলেন, ‘কমেডি ঘরানার নাটক ‘চাকরির ফাঁদে’। এতে বেশ কিছু মেসেজও থাকবে। গল্পটিও দারুণ। আশা করছি দর্শকদের ভালো লাগবে। সম্প্রতি এর দৃশ্যধারণ সম্পন্ন করা হয়। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।’

সোহেল তালুকদারের পরিচালনায় এতে ফারজানা রিক্তা ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, কল্যাণ কোরাইয়া। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মীর্জা রাকিব, আল সামাদ রুবেল, আব্দুল মালেকসহ অনেকে। নাটকটি রচনা করেছেন শেখ সানিয়াত কবির বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com