1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

শোবিজ ছাড়ার পর মুফতিকে বিয়ে করলেন অভিনেত্রী সানা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানা খান। কিছুদিন আগে অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন। এবার ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করলেন রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা। শুক্রবার (২০ নভেম্বর) অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে সানার কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। এতে সাদা গাউন পরা অবস্থায় দেখা গেছে তাকে। দু’জন মিলে কেকও কেটেছেন।

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রেমিক কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে ব্রেকআপের খবর দেন সানা। এরপর গত মাসের শুরুতে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লম্বা একটি বিবৃতিতে ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রি থেকে তিনি অনেক খ্যাতি, সম্মান ও অর্থ উপার্জন করেছেন। কিন্তু এটিই তার জীবনের লক্ষ্য নয়। তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলবেন ও মানুষের সেবা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com