1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

৫ বছরেও শেষ হয়নি ‘নাইওর’, পাত্র খুঁজছেন শিমলা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : নব্বই দশকে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘ম্যাডাম ফুলি’। এর নাম ভূমিকায় অভিনয় করেন চিত্রনায়িকা শিমলা। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অভিষেক এ চলচ্চিত্র তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মাঝে লম্বা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শিমলা।

২০১৫ সালের ২০ জানুয়ারি ‘নাইওর’ সিনেমার কাজ শুরু করেন তিনি। এরপর আরো কয়েকটি সিনেমার শুটিং শুরু করলেও ধীর গতিতে চলছিল কাজ। তবে রাশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’ সিনেমার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে। পাঁচ বছরেও শেষ হয়নি সিনেমাটির শুটিং।

এ বিষয়ে পরিচালক রাশিদ পলাশ বলেন, প্রযোজকের সমস্যার কারণে এতদিন কাজ করা হয়নি। কিছু অংশের কাজ বাকি আছে সেগুলো শেষ করব।

‘নাইওর’ সিনেমায় শিমলার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। এছাড়া আরো অভিনয় করছেন—নবাগত সাদিয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এফ এ সুমন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ, রাজিব।

দীর্ঘদিন মুম্বাইয়ে ছিলেন শিমলা। সম্প্রতি দেশে ফিরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছেন এই নায়িকা। একাকি জীবনের ইতি কবে টানবেন? এমন প্রশ্নের উত্তরে শিমলা বলেন, বিয়ে তো করতেই চাই। কিন্তু আমার মন বোঝে, এমন পাত্র তো পেতে হবে। দেখি, পরিবার থেকে পাত্র খোঁজ করছে। কী হয় দেখার অপেক্ষায় আছি! মনের মতো হলে বিয়েটা সেরে ফেলব। বিয়ের জন্য আমি প্রস্তুত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com