1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে মেয়র পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোখলেছুর রহমানের শোডাউন

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী(শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.মোকলেসুর রহমান শোডাউন করেছেন।

আজ রবিবার(২২ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  তিনি শোডাউন করেন। জানা গেছে,আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করে দিয়েছেন। নিজের জনপ্রিয়তা দেখাতে সকল প্রার্থীগণ প্রতিদিনিই গণসংযোগ করে যাচ্ছেন। আজ সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.মোকলেসুর রহমান ৫ শতাধিক লোকজন নিয়ে শোডাউন করেছেন। এ সময় মেয়র প্রার্থী মো.মোকলেসুর রহমান হাত নেড়ে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ ,শহর আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান দিপু,বর্তমান মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, দেশরত্ন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি তাইবুর রহমান রুবেল,  আওয়ামীলীগ নেতা রমজান আলী।

গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com