1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

নুসরাতের ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : সঞ্চালক ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুটো মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছেন। ইদানীং গানের প্রতি একটু বেশি-ই মনোনিবেশ করেছেন তিনি। কিছুদিন আগে ‘আমি চাই থাকতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন। গানটি প্রকাশের পর বেশ প্রশংসা কুড়ায়।

এবার আরেকটি নতুন গানে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামের গানে রোববার (২২ নভেম্বর) কণ্ঠ দেন তিনি। গানটির সুর-সংগীতায়োজনের পাশাপাশি নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকি’-এর মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৮ সালে নুসরাতের গাওয়া প্রথম গান ‘পটাকা’ মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com