1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

পূজার কাশি, শুটিং বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। ইতালিতে শুটিং শেষ করে কিছুদিন আগে ভারতে ফিরেন তিনি। দেশে ফিরেই তেলেগু ভাষার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি।

হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছিল। শুটিংয়ে অংশ নেওয়ার একদিন পরেই পূজার হালকা কাশি শুরু হয়। তারপর শুটিং বন্ধ ঘোষণা করেন নির্মাতারা। ডেকান ক্রনিকল এ খবর প্রকাশ করেছে।

রোমান্টিক ও ড্রামা ঘরানার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমাটি পরিচালনা করছেন ভাস্কর। গত বছরের সেপ্টেম্বরে এ সিনেমার শুটিং শুরু করেন নির্মাতা। কিন্তু করোনার কারণে সিনেমাটির কাজ থমকে ছিল। তবে অধিকাংশ শুটিং শেষ হয়েছে।

এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য ১০০ জন মডেল-অভিনেত্রীর অডিশন নেওয়া হয়। সর্বশেষ চূড়ান্ত করা হয় পূজা হেগড়ে ও এশা রেব্বাকে। এতে নায়কের চরিত্রে অভিনয় করছেন আখিল আক্কিনেনি। এছাড়াও অভিনয় করছেন—আমানি, মুরালি শর্মা, ভেনেলা কিশোর, জয় প্রকাশ প্রমুখ। ২০২১ সালের জানুয়ারি মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com