1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী থেকে শেরপুরে যাওয়ার পথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

শেরপুর : শেরপুরে সিএনজি চালিত দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় এ রুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শেফালী বেগম নিজ বাড়ি থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে সিএনজি চালিত অটোরিক্সাযোগে হাসপাতালে আসছিলেন। অন্যদিকে শেরপুর শহর থেকে অপর একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুলতানপুর এলাকায় এলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শেফালি বেগম মারা যান। পরে অন্যান্য আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানী বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com