1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শার বাগআঁচড়ায় ল্যাবএইড এর উদ্যোগে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে এক পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বুধবার(২৫ শে নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বাগআঁচড়া বিসিডিএস ভবনে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সাখওয়াত হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের যশোর রিজিওনাল সেলস ম্যানেজার আতিকুজ্জামান আতিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামান।
সম্মেলনে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ঔষধের গুনগত মান এবং কার্যকারীতা সম্পর্কে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস একমাত্র ঔষধ কোম্পানি যে কোম্পানি ঔষধের কাঁচামাল গুলো নিয়ে আসে ইউরোপ/ আমেরিকা থেকে।তাই সকল পল্লী চিকিৎসককে রোগীদের ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের ঔষধ  প্রেসক্রিপশন করে দেশে বসে ইউরোপ/আমেরিকার মানসম্পন্ন ঔষধ সেবন এবং রোগ মুক্তির নিশ্চয়তা প্রদানের অনুরোধ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টটেটিভ নাজিম উদ্দীন আল আজাদ,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বাগআঁচড়া শাখার সহ-সভাপতি ইমরুল হাসান হিরা,মেহেদি হাসান পিন্টু,সহ সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com