1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান নিশ্চিতের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে শেরপুরের শ্রীবরদীতে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা ও বালীজুরি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। মাস্ক পরিধান না করে রাস্তায় চলাফেরা করার অপরাধে ১৪ জনের নিকট থেকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বালীজুরি বাজারে মুদি দোকান থেকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় বৃদ্ধ ও অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে জনগণকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রতিদিনই কাজ করছে উপজেলা প্রশাসন। সবাইকে সচেতন হতে হবে। এজন্য তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, করোনার সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com