1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে খাবারের নতুন চমক নিয়ে রোজ ভ্যালী ক্যাফে এন্ড রেস্টুরেন্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : এবার খাবারের নতুন চমক নিয়ে যাত্রা শুরু করেছে রোজ ভ্যালী ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এটি শেরপুরের শ্রীবরদী পৌরশহরের মধ্য বাজারের সরকার প্লাজার দ্বিতীয়তলায়। নতুন মাত্রা আর নতুন কিছুর আয়োজনে এ রেস্টুরেন্ট ক্রমেই হচ্ছে জনপ্রিয়। এখানে বিকেল হলেই আসতে থাকেন প্রায় সব বয়সের লোক। তবে উঠতি বয়সের ছেলেমেয়ের সংখ্যাই বেশি। এরমধ্যে কেউবা আসছেন ছেলে মেয়েসহ পরিবারের সদস্যদের নিয়ে। কেউবা বন্ধু-বান্ধবদের নিয়ে আসছেন রোজ ভ্যালী ক্যাফে এন্ড রেস্টুরেন্টে।
মঙ্গলবার সন্ধ্যায় রোজ ভ্যালীতে গেলে দেখা যায়, সাজানো গোছানো মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে। এসময় কথা হয় ওই রেস্টুরেন্টের স্বত্তাধিকারী ও পরিচালক রোকনুজ্জামান ও শোভন শাহরিয়ার রাফীর সাথে।
তারা জানান, শ্রীবরদী পৌরশহরে ভাল মানের কোনো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট নেই। এজন্য মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে আমরা এ রেস্টুরেন্ট দিয়েছি। এটা খোলা থাকে দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত। এখানে গ্রাহকদের চাহিদার ওপর নির্ভর করে অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারী দেয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে চাইনিজ, ফাস্টফুড, কফি, জুস, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেনসহ প্রায় অর্ধশত প্রকারের খাবার তৈরি করা হয়। তবে শীতের আমেজে রোজ ভ্যালীতে চলছে গরম অফার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com