1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে ঈদগা মাঠ ও কবরস্থানের জমি দখলের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ঈদ গা মাঠ ও গণকবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে। তাতিহাটী ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
জানা গেছে, জনৈক বুরো পীর নামে এক ব্যক্তি প্রায় ১শ বছরের অধিক সময় আগে গ্রাম্য মুসলমান সাধারণের ব্যবহারের জন্য বিআরএস ৭৮ নং খতিয়ান ৩৩ নং দাগে ৫২ শতাংশ জমিসহ দুই একর সাত শতাংশ জমি দান করেন। ওই সময়ে উক্ত জমি এলাকার মুসল্লীরা ঈদ গা মাঠ ও গণকবরস্থান হিসাবে ব্যবহার করে এবং অন্যান্য জমিগুলো চাষাবাদ করে জমির ফসলের টাকা দিয়ে ঈদ গা মাছের উন্নয়নমূলক কাজ করে। উক্ত জমি দেখাশোনা করার জন্য ওমর আলী ফকির নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয় এবং সেই জমির জিম্মাদার হিসাবে জমি দেখাশোনা করে। ওমর আলী ফকির ও তার ওয়ারিশগণ উক্ত জমিগুলো বিক্রি ও দখল করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। উত্তর ঘোনাপাড়া গ্রামের মৃত আবদিনের ছেলে সুরুজ্জামাল (৯০), একই গ্রামের আলহাজ্ব মো: খসরু মিয়া (৬৫), আলহাজ্ব আ: গণি (৬০) বলেন, বুরোপীর নামে এক ব্যক্তি মুসলমান সাধারণের ব্যবহারের জন্য চিরস্থায়ীভাবে ঈদ গা মাঠ ও গণকবরস্থানের ৫২ শতাংশ জমি সহ ২ একর সাত শতাংশ জমি দান করে। উক্ত জমি ওমর আলী ফকির দেখাশোনা ও জিম্মাদার হিসাবে কাজ করে আসছে। এ অবস্থায় ওমর আলী ফকির ও তার ওয়ারিশগণ জমিগুলো বেদখল করেছে। পরবর্তীতে গণকবরস্থান ও ঈদ গা মাঠ দখলের পায়তারা করছে। বর্তমানে ঈদ গা মাঠ ও গণকবরস্থানের জমি দখল করে পাকা ঘর উত্তোলনের চেষ্টা করছে।
এ বিষয়ে অন্যতম দখলদার শহিদুল্লার স্ত্রী সুবেদা বেগম (৪০) বলেন, আমরা অনেক দিন যাবত এখানে বসবাস করে আসছি। জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com