1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

বিরক্ত রাকুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার অভিনেতা মোহন বাবু। তার পরবর্তী সিনেমা ‘সন অব ইন্ডিয়া’। ডায়মন্ড রত্না বাবু পরিচালিত এ সিনেমায় লাস্যময়ী অভিনেত্রী রাকুল প্রীত সিং অভিনয় করবেন বলে খবর উড়ছে। এতে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। সময়ের সঙ্গে এ খবর আরো জোরালো হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে খুব বিরক্ত রাকুল। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

রাকুল প্রীত সিংয়ের ম্যানেজার জানিয়েছে, এমন খবরে ভীষণ বিরক্ত রাকুল। কারণ এই সিনেমায় তিনি অভিনয় করছেন না। অযথাই কিছু সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে যাচ্ছে।

এদিকে কিছুদিন আগে মাদক কাণ্ডে জড়িয়ে বেশ আলোচনায় ছিলেন রাকুল। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও মাদক সেবনের বিষয় অস্বীকার করেন রাকুল।

রাকুলের পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল। ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করছেন—কমল হাসান, কাজল আগরওয়াল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com