1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

নতুন লুকে নুসরাত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: নতুন লুকে হাজির হলেন নুসরাত জাহান। এটি তাঁর নতুন ছবি ‘ডিকশনারি’র লুক। প্রাচ্য-পাশ্চাত্য যে পোশাকেই সাজেন না কেন, সব সময়ই সুন্দর নুসরাত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে তিনি খোলা চুলে, হলুদ শাড়িতে। মাঝ কপালে ছোট্ট টিপ, অল্প গয়নায়, মেকআপহীন নুসরাত যথারীতি নজর কেড়েছেন সবার।

ভক্তরা সেই ছবি দেখে প্রশংসা করছেন। এই ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। ‘রাস্তা’, ‘তিস্তা’, ‘তারা’ তিনটি ছবি পরিচালনার নয় বছর পরে ‘ডিকশনারি’ দিয়ে আবার পরিচালনায় ফিরেছেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত এবং আবীর চট্টোপাধ্যায়। সেখানে নুসরাতের ‘প্রাক্তন’ প্রেমিক হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ভারতীয় গণমাধ্যমের খবর, বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে তৈরি মন্ত্রী-অভিনেতা-পরিচালকের নতুন ছবিটি। করোনার ধাক্কা পেরিয়ে ছবিটি এখন ডাবিং করে মুক্তির প্রহর গুনছে।

কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। অভিনয়ের বাইরে একজন এমপি তিনি। রাজনীতি ও অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছেন নুসরাত। বছরব্যাপী নানা কারণে সমালোচনার শিকার হতে হয় তাঁকে। অবশ্য সামাজিক কাজের জন্যও প্রশংসিত তিনি। অসহায় মানুষের পাশে সব সময়ই দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com