1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

কেন পরিণতি পায়নি মাধুরী-জাদেজার প্রেম?

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীদের প্রেম অনেক আগে থেকেই মিডিয়ার মূল আলোচনার বিষয়। শর্মীলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি, আজহারউদ্দিন-সংগীতা বিজলানি থেকে শুরু করে হালের বিরাট কোহলি-আনুশকা শর্মার প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে।

তবে নব্বইয়ের দশকে ক্রিকেট-বলিউডের আরো একটি জুটির প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম পরিণতি পায়নি। তারা হলেন— অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

সেই সময় অবশ্য অনিল কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে জাদেজার প্রেমেই নাকি মজেছিলেন মাধুরী। এমনকি এই অভিনেত্রীর অনুরোধেই সিনেমায় নাম লেখাতে চান জাদেজা। এই ক্রিকেটার মাধুরীর সঙ্গে অভিনয় করতে রাজি হয়েছিলেন। একজন বড় প্রযোজক তাদের নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনাও করেন।

কিন্তু হঠাৎ করেই ক্রিকেট ক্যারিয়ারে খেই হারিয়ে ফেলেন জাদেজা। ব্যাট হাতে চুটিয়ে রান করা জাদেজা হঠাৎ ফর্ম হারিয়ে ফেলেন। একের পর এক ম্যাচ ব্যাট হাতে ব্যর্থ হতে থাকেন তিনি। সিনেমার পরিকল্পনাও থেমে যায়।

এদিকে মিডিয়ায় তাদের প্রেমের গুঞ্জন ছড়ালেও এই সম্পর্ক নাকি মেনে নেয়নি জাদেজার পরিবার। কারণ এই ক্রিকেটার ছিল রাজকীয় পরিবারের সন্তান। অন্যদিকে, মাধুরী মধ্যবিত্ত ঘরের সন্তান। তাই শেষ পর্যন্ত তাদের সম্পর্কও টেকেনি।

পরে ম্যাচ ফিক্সিংয়ে দোষী প্রমাণিত হন জাদেজা। আগে আপত্তি না থাকলেও এই ঘটনার পর বেঁকে বসে মাধুরীর পরিবার। ১৯৯৯ সালে মাধুরী-জাদেজার প্রেমের সম্পর্কের ইতি ঘটে। এরপর মার্কিন মুলুকে পাড়ি জমান মাধুরী। পরবর্তী সময়ে শ্রীরাম নেনে নামের একজন চিকিৎসককে বিয়ে করেন। অন্যদিকে, অদ্বিতি জেটলিকে বিয়ে করেন জাদেজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com