1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাটে মাস্ক ক্যাম্পেইন কার্যক্রম

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ): করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহ জেলার ন্যায় হালুয়াঘাটেও উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী শুরু হয়। পরে এক র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করনীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগসহ সরকারি-বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

র‌্যালীতে হালুয়াঘাট উপজেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, সাব-রেজিস্ট্রার অফিস, দলিল লেখক সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন চেষ্টাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন এনজিও একযোগে আয়োজিত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com