1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বেতন-বৈষম্য নিরসনের দাবীতে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন নালিতাবাড়ীতে কর্মরত স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিশেয়ন নালিতাবাড়ী শাখার উদ্যোগে এ কর্মবিরতি চলায় দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিশেয়ন নালিতাবাড়ী শাখা সূত্রে জানা গেছে, নিয়োগবিধি সংশোধন, বেতন আপগ্রেডেশন, টেকনিক্যাল পদমর্যাদা আদায় ও স্বাস্থ্য সহকারীদের ১৩ এবং স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেড প্রদানের দাবীতে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি চলছে। কর্মবিরতিতে এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক স্বাস্থ্য পরিদর্শক শফিকুল ইসলাম, সদস্য সচিব হাবিবুর রহমানসহ এ বিভাগের অর্ধশত কর্মী অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। ফলে বন্ধ রয়েছে ইপিআই কার্যক্রমসহ এ বিভাগের অন্যান্য কার্যক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com