1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

বলিউডের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন বাংলাদেশের তন্বী

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। প্রতি বছর জমকালো আয়োজনে এর আসর বসে। শাহরুখ-শহিদদের মতো তারকাদের দেখা যায় এর উপস্থাপনায়। ভারতের সিনেমার তারা-নক্ষত্ররা সব জমায়েত হন সেখানে।

সেই সম্মানিত পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান তন্বী। ‘থারকিস্তান’ শিরোনামে একটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে তন্বীকে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড- ২০২০’-এর বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অফিশিয়ালি ঘোষণা দিয়েছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ।

এই প্রাপ্তিকে ক্যারিয়ারের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে দেখছেন তন্বী।

ফিল্মফেয়ার সূত্রে জানা গেছে, তন্বীর সঙ্গে একই ক্যাটাগরিতে আরও ৯ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান থেকে পাঠক ও দর্শকদের ভোটে ও বিচারকদের রায়ে একজনের হাতে উঠবে এ সম্মানসূচক পুরস্কার।

তন্বী এক ভিডিওবার্তায় বলেন, ‘ফিল্মফেয়ার থেকে আমাকে মেইল করে বিষয়টি জানানোর পর আমার বিশ্বাসই হচ্ছিল না। পরে ফিল্মফেয়ারের ইনস্টাগ্রামের পেজ থেকে আমার জন্য ভোট চাওয়া হয়েছে দেখে অবাক হয়েছি। আমি যেন পুরস্কারটি জিতে নিতে পারি সেজন্য ভোট করবেন ও দোয়া করবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com