1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় গরুবাহী ট্রাক কালভার্টের খাদে পড়ে ১৩ গরু ও শ্রমিক নিহত : আহত ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গরুবাহী ট্রাক নির্মাণাধীন কালভার্টের খাদে পড়ে ১৩টি গরু ও নির্মাণাধীন কালভার্টের পাহারাদার ছোরহাব আলী মারা গেছে। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার ভোররাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোরহাব আলী একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র। আহতরা হলেন ট্রাকচালক মোখলেছ মিয়া ও গরু ব্যবসায়ী নবী হোসেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু ক্রয় করে ব্যবসায়ীরা ট্রাকে করে কিশোরগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শবাদাগৈর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নির্মাণাধীন কালভার্টের খাদে মুখ থুবড়ে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে নির্মাণাধীন কালভার্টের পাহারাদার ছোরহাব মিয়া (৬০) ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়াও ট্রাকে থাকা ৩২টি গরুর মধ্যে ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। আহত হন ট্রাকচালক ও এক গরু ব্যবসায়ী। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস ট্রাকের দরজা কেটে চালক মোখলেসকে (২৫) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও গরু ব্যবসায়ী নবী হোসেনকে (৩২) নকলা হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com