1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে বাবু হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ইটভাটার পাহারাদার সোহেল মিয়া ওরফে বাবুকে পরিকল্পিত নৃশংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে শ্রীবরদী-নিলাক্ষিয়া সড়কের কিয়ামতলী বাজারে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত বাবু’র মা খোদেজা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের ফাঁসির দাবী করছি।
নিহতের স্ত্রী ইয়াসমিন বলেন, আমার স্বামীকে হত্যা করে আমার দুই বছরের সন্তানকে এতিম করেছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবী করছি।
মানববন্ধনে অন্যান্যের বক্তব্য রাখেন- শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ইউপি সদস্য আইয়ুব আলী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজল হক সবুজ, যুবলীগ নেতা দেলোয়ার জাহান শরীফ, ভাই ছামিউল ইসলাম, আব্দুল হাকিম, ছোট বোন শাবানা প্রমুখ। এসময় কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানান।
উল্লেখ্য, জালাল উদ্দিন বিক্সসের পাহারাদার সোহেল মিয়া উরফে বাবু গত ২৪ নভেম্বর নিখোঁজ হয়। পরে ২৮ নভেম্বর ওই ইটভাটার অদূরে নিলক্ষিয়া- শ্রীবরদী পাকা রাস্তার পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত বাবুর পিতা গোলাপ হোসেন বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com