1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ী পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : প্রথম ধাপের দিনাজপুরের ফুলবাড়ী পৌর নির্বাচনে ১ নভেম্বর মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সম্ভব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সকাল ১০টা থেকে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী খাজা মঈন উদ্দিন চিশতি, বিএনপি সমর্থিত প্রার্থী সাহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন। এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক ও সহকারি রিটানিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াজেদ আলী প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক জানান, মেয়র পদে মোট ৪ জন ও কাউন্সিলর পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯ জন। এ পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহন হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর শেষ দিন ৩ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর এবং মার্কা বরাদ্ধ ১১ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com