1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা

এক সপ্তাহের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

অর্থ ও বাণিজ্য ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ দশমিক ৪০ টাকা দাম কমেছে। আগামী বুধবার (২ ডিসেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এ ধাতু।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছে চলতি বছরের ২৫ নভেম্বর। সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল চলতি বছরের ১৫ অক্টোবর।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৬ দশমিক ৭২ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম রয়েছে ৭৩ হাজার ৮৩৩ দশমিক ১২ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৫১৭ দশমিক ৪৪ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৭০ হাজার ৬৮৩ দশমিক ৮৪ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতিভরির দাম পড়বে ৬০ হাজার ৭৬৯ দশমিক ৪৪ টাকা। বর্তমান দাম ৬১ হাজার ৯৩৫ দশমিক ৮৪ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতিভরির দাম ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৬ দশমিক ৮০ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫১ হাজার ৬১৩ দশমিক ২০ টাকা।

২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতি, সব গ্রেডের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাজুস।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com