1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে বৃদ্ধ শামছুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বৃদ্ধ শামছুল হককে নিজের ঘরে গলা কেটে ও নির্মমভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী আব্দুস সালামকে (৭০) পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে সালামকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন সরকার জানিয়েছেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, আব্দুস সালামের দ্বিতীয় স্ত্রী কোহিনুর বেগমকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে অভিযুক্ত প্রধান আসামী সালামকে বুধবার গভীর রাতে শেরপুর সদর উপজেলার পূর্ব কুমরী গ্রামে তার শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫ নভেম্বর গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামে বৃদ্ধ শামছুল হক সরকারকে (৮০) নির্মমভাবে গলাকেটে হত্যা করে দূর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে শামছুল হককে হত্যা করা হয়েছে। এ নিয়ে নিহতের মেয়ে কাইছমতী বেগম বাদি হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করার পর প্রধান আসামী আব্দুস সালামকে গ্রেফতার করা হলো।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খুব দ্রুতই বৃদ্ধ শামছুল হক হত্যার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামীদের গ্রেফতার করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com