1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

প্রথম সিনেমায়ই বাজিমাত করেছেন সুনেরাহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : নবাগত চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন এই নায়িকা। রুপালি জগতে পা রেখেই তার হাতে উঠতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ যেন একাদশে বৃহস্পতি।

বুধবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ ‘ন ডরাই’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুনেরাহ। শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ পরিচালকসহ বেশ ক’টি বিভাগে পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।

শুরুটা নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচ শেখা শুরু করেন সুনেরাহ। স্কুলে থাকতে থিয়েটারেও অভিনয় করেন তিনি। পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। তখন বাস্কেটবল ও ভলিবল ছিল তার পছন্দের খেলা।

বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন সুনেরাহ। সেখান থেকে এক পরিচিতজনের মাধ্যমে র‌্যাম্পে পথচলা শুরু করেন। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ছোটবেলা থেকে বড় পর্দায় কাজ করার স্বপ্ন বুনেন সুনেরাহ। মায়ের উৎসাহে তা পূর্ণ হয় ‘ন ডরাই’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ও তানিম রহমান অংশু পরিচালিত এ সিনেমায় একজন সার্ফারের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com