1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ফিরলেন অপূর্ব, সঙ্গী ফারিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটদিন হাসপাতালে ভর্তি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। গত ১১ নভেম্বর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। মাঝে ২১ দিন বাসায় বিশ্রামে ছিলেন। সব বাধা পেরিয়ে নিজ ভুবনে ফিরলেন অপূর্ব। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা।

শিহাব শাহীন নির্মাণ করছেন ‘যদি… কিন্তু… তবুও’ নামে ওয়েব ফিল্ম। এতে জুটি বেঁধে অভিনয় করছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। চলতি বছরের শুরুতে এ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন শিহাব শাহীন। গত মার্চে শুটিং শুরুর পরিকল্পনা করলেও করোনার কারণে তা থেমে যায়। সর্বশেষ গত ২৪ অক্টোবর শুটিং শুরু করেন। কিন্তু অপূর্ব করোনায় আক্রান্ত হওয়ার কারণে আবারো তা থেমে যায়। সব সংকট কাটিয়ে পুনরায় শুটিংয়ে ফিরেছে এ চলচ্চিত্রের শুটিং টিম।

রোমান্টিক, কমেডি ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ১২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে? এমন নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু…তবুও’-এর কাহিনি। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com