1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮০৭ জনে।

এছাড়া সকাল ৮টা পর্যন্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৮ জন। এ  নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭৫ হাজার ৮৮৯ জনে। শনিবার (৫ ডিসেম্বর)  বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৪ জন। সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৯৩ হাজার ৪০৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com