1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

পরীর সিনেমায় গাইবেন নোবেল

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। এরই মধ্যে এই অভিনেত্রী বেশ কয়েকটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি ‘মুখোশ’ নামের সিনেমায় নাম লেখান। ইফতেখার শুভর পরিচালনায় এই সিনেমায় অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এবার এই সিনেমা যুক্ত হয়েছেন আলোচিত-সমালোচিত কন্ঠশিল্পী নোবেল।

‘মুখোশ’ সিনেমার টাইটেল সং- গাইবেন তিনি। গানটির কথা লিখেছেন আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন হুমায়ূন।

‘মুখোশ’ চলতি অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে। প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শুভ। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন। পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি-চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন।

সম্প্রতি পরীমনি সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে আভিনয় করছেন সিয়াম-পরীমনি। আগামী ১১ ডিসেম্বর পরী অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com