1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংসার ভাঙার পর অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন ফারিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। দীর্ঘ ৩ বছরের পরিচয়ের পর গত বছরের শুরুর দিকে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। দুই বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। গত ২৭ নভেম্বর বিচ্ছেদ পত্রে স্বাক্ষর করেন তারা। এ প্রসঙ্গে ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিবৃতি দেন।

শবনম ফারিয়া বলেন, ‘বিচ্ছেদের পর সম্পর্কের শেষটাও সুন্দর হতে পারে। সে রকমই প্রত্যাশা করি। সাবেক স্বামীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কটাকে ছোট করতে চাই না।’ অপুর স্মৃতি উল্লেখ করে ফারিয়া ফেসবুকে লিখেছেন, ‘যে মানুষটার সঙ্গে গত পাঁচ বছর আমার জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে ছিল, সেই মানুষটার অসংখ্য স্মৃতি রয়েছে, যা চাইলেই হঠাৎ করে মুছে ফেলা সম্ভব নয়। বিচ্ছেদের পরে তাকে কীভাবে ছোট করি।’

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ও মুঠোফোনে এ ধরনের প্রস্তাব পেয়েছেন শবনম ফারিয়া। এমন কিছু লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশ করেছেন ফারিয়া। আপাতত ফেসবুক থেকে সরে গেলেও বিয়ের প্রস্তাব থেকে রেহাই পাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেত্রী।

গত বছরের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপু। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর পরিচয় হয়। এর পর দুজনের ভালো বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com