1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অভয়নগরে শ্রমিক দল ও কৃষক দলের আলোচনা সভা, দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
যশোর : যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার শিল্প-বানিজ্য অঞ্চল শাখা শ্রমিক দলের উদ্যোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন’র দ্রুত সুস্থতা কামনা করে এবং করোনায় আক্রান্ত সাংবাদিকসহ সকলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকালে নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অপরদিকে অভয়নগর থানা ও পৌর কৃষক দলের উদ্যোগে যশোর জেলা কৃষক দলের সভপতি মরহুম হাসান সালেহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিকালে অভযনগর থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অভয়নগর থানা কৃষক দলের সভাপতি  অধ্যাপক মোঃ নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমরান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি  আবু নঈম মোড়ল, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম মোল্যা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান খোকন, হাবিব বেগ, জেলা যুবদলের সহ সাঃ সম্পাদক, আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলর সদস্য ও অভযনগর থানা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান (হাবিব), কৃষক দল নেতা মোঃ তরিকুল ইসলাম, মোঃ বিল্লাল মোল্যা, মোঃ জমিস উদ্দিন, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদ রানা তুহিন।
পস্থিত ছিলেন থানা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে অসুস্থদের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com