1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে লিগ্যাল এইডের উদ্যোগে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ডেমোক্রেসিওয়াচ শেরপুরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল মামুন।
তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে যাদের বার্ষিক গড় আয় ১ লক্ষ টাকার উর্ধ্বে নয় এমন ব্যক্তি সহ শিশু, মানব পাচারেরর শিকার ব্যাক্তি, শারীরিক-মানসিক ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, অস্বচ্ছল বিধবা সহ অসহায় হতদরিদ্ররা আইনি সহায়তা নিতে পারবেন। এছাড়া সর্বস্তরের জনগণ লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা গ্রহণ করতে পারবেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জুলফিকার হোসাইন রনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে উপজেলা লিগ্যাল এইডের সদস্য অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য এবং সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা ও গণ শুনানী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com