1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সবুজ সংকেত দিলেন পূজা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেত্রী পূজা হেগড়ে। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করেন। বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এরই মধ্যে নতুন আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

টলিউড ডটনেট জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান বিজয়ন্তী মুভিজের একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন পূজা। এতে তার সঙ্গে আছেন মালায়ালাম অভিনেতা দুলকার সালমান। এটি এই অভিনেতার দ্বিতীয় তামিল সিনেমা। এছাড়া এতে দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় করবেন।

বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পূজা। রাধা কৃষ্ণকুমার পরিচালিত সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সিনেমায় পর্দায় হাজির হবেন পূজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com