1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান শ্রীবরদীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে থানা চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের সময় ওসি মোখলেছুর রহমান বলেন, তিনি শক্ত হাতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে দূর করতে চান। তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোন পুলিশ আপোষ করবেন না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক, সেখানেই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ওসি (তদন্ত) বন্দে আলী, এসআই সুমন, সাইফুল ইসলাম, শফিকুর রহমান শফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দৈনিক যুগান্তর প্রতিনিধি ফরিদ আহম্মেদ রুবেল, মোহনা টেলিভিশন ও কালেরকণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, যায়যায়দিন প্রতিনিধি রমেশ সরকার, নয়াদিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, তথ্যধারা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানাসহ তিন প্রেস ক্লাবের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com