1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

শিল্পা শেঠির রাজকীয় রেস্তোরাঁ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : শিল্পা শেঠি শুধু অভিনেত্রী নন, তাকে দেখা গিয়েছে রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও। আবার শরীরের মেদ ঝরানোর কৌশল নিয়েও কলম ধরেছেন তিনি। তার আরেকটি পরিচয় তিনি ব্যবসায়ী। মুম্বাইয়ের বাস্তিয়ান চেনে তার একাধিক রেস্তোরাঁ রয়েছে। এবার মুম্বাইয়ের ওরলিতে রেস্তোরাঁটির আরেকটি শাখা খুললেন তিনি।

নতুন এ রেস্তোরাঁরা খাবারের স্বাদ যাচাই করেছেন শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্রা। কয়েকদিন আগে তাদের সফরসঙ্গী হয়েছিলেন বলিউডের আরেক বিখ্যাত জুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। তারই কিছু ছবি শিল্পা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতেই দেখা যায়, শিল্পার রেস্তোরাঁর রাজকীয় সাজসজ্জার ঝলক। অন্যদিকে শিল্পাও কালো আউট টপ ও লেদার প্যান্টে নজর কেড়েছেন।

২০১৯ সালে বাস্তিয়ানের রেস্তোরাঁরা ৫০ শতাংশ মালিকানা কিনেন শিল্পা। শুধু রেস্তোরাঁই নয়, অনেক ব্যবসাই রয়েছে তার। এ অভিনেত্রী নিজে একটি ফিটনেস অ্যাপ চালান, ‘মামা আর্থ’ নামে একটি স্কিন কেয়ার ব্র্যান্ডেও বিনিয়োগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com