
নকলা (শেরপুর) : পিতা-মাতার সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে রিমু মিয়া নামে তের বছর বয়সী এক কিশোর। সোমবার (৭ ডিসেম্বর) শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গণপদ্দী গ্রামের জেলে সিদ্দিক মিয়ার ছেলে রিমু বাবা-মায়ের কাছে প্যান্ট কেনার জন্য ১৫শ টাকা দাবী করে। কিন্তু মা তাকে ৫শ টাকা দেন। এ নিয়ে অভিমান করে সোমবার বিকেল তিনটার দিকে সবার অজান্তে তার দাদার থাকার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। কিছুক্ষণ পর রিমুর লাশ ঝুলতে দেখলে বিষয়টি জানাজানি হয়। নকলা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।