1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় বার্ষিক ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসাবে শার্শায় ভলিবল প্রতিযোগীতা ও সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ই ডিসেম্বর সোমবার সকাল ১০টায় যশোরের শার্শার নাভারন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বার্ষিক কর্মসূচীর ২০২০-২০২১ আওতায় যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
নাভারন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পবিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আলম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন ও যুবলীগ নেতা সাংবাদিক সেলিম রেজা। খেলায়  গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় চ‍্যাম্পিয়ন ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com