1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আলিয়ার জন্য দিনে লাখ রুপি খরচ করছেন রাজামৌলি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। এবার ভারতের দক্ষিণী সিনেমাতেও দেখা যাবে তাকে। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় অভিনয় করছেন তিনি।

অনেকদিন ধরেই ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ নামের এই সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করছিলেন আলিয়া। কিন্তু করোনা মহামারিসহ নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ‘ট্রিপল আর’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন আলিয়া। কিন্তু প্রতিদিন আলিয়ার পেছনে ১ লাখ রুপি খরচ হচ্ছে পরিচালকের।

কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এই দুই চরিত্রে অভিনয় করছেন—জুনিয়র এনটিআর ও রাম চরণ। আলিয়া ভাট ছাড়াও সিনেমাটিতে আছেন অজয় দেবগন। পাশাপাশি রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকাদেরও দেখা যাবে।

সিনেমায় আলিয়াকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে রাজামৌলি বলেন—আমি এমন একজনকে চাইছিলাম যে এনটিআর ও রাম চরণের মতো প্রতিভাশালী অভিনেতাদের মাঝে নিজেকে মেলে ধরতে পারবেন। আলিয়া একটু সহজ সরল, লাজুক কিন্তু প্রাণোচ্ছল। এজন্যই তাকে বেছে নিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com