1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাট মুক্ত দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট: ৭ই ডিসেম্বর সোমবার হালুয়াঘাট মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ কোর্ট ভবন চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পালিত হয়েছে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।

পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, যুগ্মসাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বজলুর রহমান, যুবলীগের আহ্বায়ক নাজিমুদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস ঝর্না ঘোষের নেতৃত্বে হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগ, হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদ, হালুয়াঘাট পৌরসভাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং হালুয়াঘাট উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।

১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে আলবদর, রাজাকার, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তিবাহিনী, ছাত্র, কৃষক, সর্বস্তরের জনতা সশস্ত্র যুদ্ধ করে মুক্তি বাহিনীর সহযোগিতায় হালুয়াঘাট উপজেলা মুক্ত করে। সেই সময় ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হালুয়াঘাটের এ অঞ্চলে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে উঠেছিল সর্বদলীয় সংগ্রাম পরিষদ, অঞ্চল ভিত্তিক আন্দোলন সংগ্রাম এবং প্রতিরোধের দুর্গ। পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত হওয়ার পাশাপাশি ৭ই ডিসেম্বর হালুয়াঘাটের আঞ্চলিক সংগঠক সীমান্ত বন্ধু মরহুম কুদ্রত উল্লাহ মন্ডল হাজার হাজার জনতার সামনে হালুয়াঘাট ভূমি অফিসের সম্মুখে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করে হালুয়াঘাট অঞ্চল শত্রুমুক্ত ঘোষণা করেন। ঐ দিন আনন্দ উল্লাসে মুক্তিযোদ্ধারা ও হাজারো জনতার ‘জয় বাংলা’ স্লোাগানে মুখরিত হয়ে উঠে। পাশাপাশি ঐ একই দিনে হালুয়াঘাটের মত ধোবাউড়া উপজেলাও পাক হানাদারদের থেকে মুক্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com