মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর ) ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা রুপালী প্রমুখ।
এছাড়াও জয়িতাদের মধ্যে জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন- হাজেরা খাতুন, ছালমা আক্তার, মনোয়ারা বেগম, সুফিয়া বেগম, স্বপ্না পারভীন।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারীনেত্রী, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা দেওয়া নারীরা হলেন অর্থ নৈতিক ভাবে সাফল্য অর্জন কারী হাজেরা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী ছালমা আক্তার, সফল জননী হিসেবে মনোয়ারা বেগম, সমাজ উন্নয়নে অবদান কারী সুফিয়া বেগম, নির্যাতিত হিসেবে স্বপ্না পারভীন।
৫টি ক্যাটাগরিতে ৫ জনকে নির্বাচিত করা হয়। সভায় নির্বাচিত জয়িতাদেরকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।