1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

হোটেল থেকে তামিল অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : তামিল অভিনেত্রী ও ভিজে চিত্রা আর নেই। তার বয়স হয়েছিল ২৮। বিজয় টিভির ‘পাণ্ডিয়া স্টোরিজ’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান চিত্রা। বুধবার রাতে (৯ ডিসেম্বর) চেন্নাইয়ের নাজারাটপেটের একটি হোটেল থেকে এই অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

এদিকে এ বিষয়ে চিত্রার বাগদত্তা হেমন্ত রবিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কয়েক মাস আগে তাদের বাগদান হয়েছে। এই অভিনেত্রীর সঙ্গে হোটেলে থাকতেন তিনি।

হেমান্ত রবি পুলিশকে জানিয়েছেন, চিত্রা গোসলে যাবেন শুনে ঘরের বাইরে বের হন তিনি। এরপর যখন ফেরেন দরজা বন্ধ পান। অনেকক্ষণ ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি হোটেল কর্মীদের খবর দেন। পরবর্তী সময়ে কর্মীদের সহযোগিতায় ঘরের ভেতর প্রবেশ করলে চিত্রাকে মৃত অবস্থায় পান।

২০১৩ সালে টিভি সঞ্চালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন চিত্রা। এরপর ‘পাণ্ডিয়া স্টোরিজ’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান। একটি তামিল সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য টিভি ধারাবাহিক হলো: ‘চিন্না পাপা পেরিয়া পাপা’, ‘সারাবানাম মীনাচি’, ‘ডার্লিং ডার্লিং’ ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com