1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাটে বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেল পাঁচ জয়িতা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা, অনুদানের চেক বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৯ই ডিসেম্বর) বুধবার, সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতা (মহিলা মার্কেট) হলরুমে ইনু মজুমদার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। আলোচনা অনুষ্ঠানে বক্তারা মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াতের কর্মময় জীবন ও সমাজের জন্য তার অবদানের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে সফল ৫টি জয়িতাকে ক্রেষ্ট তুলে দেন।

ক্যাটাগরিগুলো হলো- সমাজ উন্নয়নে অবদানের জন্য জাকিয়া পারভীন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনে অবদানের জন্য সাবিকুন নাহার, সফল জননী খালেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মাজেদা খাতুন এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আনোয়ারা বেগম।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার গোলে জান্নাত সেতু, উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার মৌসুমী আক্তার, এসআই মোজাম্মেল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com