1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাটে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : “শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারিভাবে ২০২০/২০২১ অর্থবছরে ১৭৯৪ মেট্রিক টন অভ্যন্তরীণ আমন ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ।

আজ বুধবার ( ৯ই ডিসেম্বর) বেলা দুইটায় অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলার খাদ্য গুদামে (এলএসডি-গুদাম) ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম ও উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা খাদ্য অফিসার মুনসুর আলম, কৃষি অফিসার মাসুদুর রহমান, মৎস্য অফিসার ফরিদুল ইসলাম, খাদ্যগুদাম অফিসার আরিফুর রহমান, অধ্যাপক আব্দুল কাদির, মেসার্স শাকিল অটো রাইস মিলের স্বত্বাধিকারী আজিজুল আহসান প্রমুখ।

প্রথম ধাপে মেসার্স শাকিল অটো রাইস মিল থেকে ৫৫৯.১৯৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মিলারদের কাছ থেকে লক্ষ্যমাত্রার অবশিষ্ট খাদ্যশস্য সংগ্রহ করা হবে। চলতি আমন মৌসুমে হালুয়াঘাট উপজেলায় প্রতি কেজি চাল ৩৭ টাকা দরে মোট ১ হাজার ৭ শত ৯৪ মেট্রিক টন আমন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com