1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়া পৌর মেয়র বিপুল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌরসভার বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে কলাপাড়া পৌরসভায় মেয়র পদে তিনি যাত্রা শুরু করেন।
১৯৫৮ সনের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন বিপুল চন্দ্র হাওলাদার। প্রাথমিক, হাইস্কুল পেরিয়ে এইচএসসি পাস করেন তিনি। ১৯৭৯ সনে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৮১ সন থেকে ১৯৯৭ সন পর্যন্ত কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক, ১৯৯৭ সন থেকে ২০২০ সন পর্যন্ত পাঁচবার সম্মেলনের মাধ্যমে তিনি কলাপাডা পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে এখন পর্যন্ত সুনাম ও সফলতার সাথে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দীর্ঘ ৫ বছর বিপুল চন্দ্র হাওলাদার মেয়র থাকাকালীন তার উন্নয়ন কর্মকান্ডের মধ্যে দৃষ্টি কেড়েছে শিশুপার্ক, ওয়ার্ক ও ড্রেন-কালভার্ট, বাসস্ট্যান্ড, সাইক্লোন সেল্টার, সড়ক বিদ্যুতায়ন, পুকুরের চারিধারে ওয়ার্কওয়েসহ সৌন্দর্য বর্ধনকারী প্রকল্প।
বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থায় নতুন ওভারহেড ট্যাংক ও সঞ্চালন পাইপ লাইন স্থাপন, বিশুদ্ধ পানীয় সরবরাহ শাখায় নতুন বৃহৎ আকৃতির জেনারেটর স্থাপন। আবাসিক বাসা-বাড়িতে গৃহিণী ও সবশ্রেণী-পেশার মানুষে পাচ্ছে চাহিদা অনুযায়ী পানি। পানি সরবরাহের এই নতুন ব্যবস্থাটি এখন অতুলনীয়। কলাপাড়া পৌরবাসীর ব্যাপক চাহিদা পানি সরবরাহ শাখায় এ জেনারেটর স্থাপন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বলে দাবি করে পৌর মেয়র হিসেবে তিনি নিজেকে আবারো জনতার মাঝে ফিরে যাওয়ার আকাঙ্খা অনুভব করেন।
সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন অতিবাহিত করার পর তিনি কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ২ বছর। পরবর্তীতে টানা ১২ বছর সভাপতির দায়িত্বে ছিলেন। সনাতন ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্বে রয়েছেন এক যুগেরও বেশি সময় ধরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সেবা ও উন্নযনমূলক কর্মকান্ডের সাথে জড়িত থেকেছেন সবসময়।
১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর ধারাবাহিকভাবে বিএনপি, জাতীয় পার্টি ও বিএনপি-জামাত জোট বিভিন্ন মেয়াদে ক্ষমতায় থাকাকালীন তিনি ও তার পরিবার বিভিন্নভাবে জেল-জুলুম ও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
১ নং ওয়ার্ডের বাসিন্দা অলি উল্লাহ এ প্রতিবেদককে বলেন, গত পাঁচ বছরে বিপুল চন্দ্র হাওলাদার মেয়র থাকাকালীন তার মাধ্যমে কেউই কোনো ক্ষতির সম্মুখীন হননি।
কলাপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম এ প্রতিবেদককে বলেন, গত পাঁচ বছরে তিনি কোন ব্যক্তিগত বাহিনী তৈরি না করে শান্তিপূর্ণভাবে পৌরসভা পরিচালনা করেছেন। পৌরসভার উন্নয়ন কর্মকান্ড যথেষ্ঠ গতিশীল ছিল। এ কারণে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের এবং তার নিজের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিপুল চন্দ্র হাওলাদার এ প্রতিবেদককে জানান, গত ৫ বছরে পৌরবাসিকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডসহ শান্তিপূর্ণভাবে পৌরসভাকে পরিচালনা করেছি। গত ৫ বছরে কোন গুন্ডাবাহিনী কিংবা চাঁদাবাজ বাহিনী ছিল না। যার ফলে পৌরবাসী এটাকে ইতিবাচকভাবে দেখছেন। সেজন্য আগামী ৫ বছর বাংলাদেশ আওয়ামী লীগ ও কলাপাড়া পৌরবাসী যদি আমাকে আরেকবার সুযোগ দেন তাহলে কলাপাড়া পৌরসভা ও পৌরবাসীকে স্বপ্নের শহরে রূপান্তরিত করার জন্য আরো শ্রম ও নিরলসভাবে কাজ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com