1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

প্রভাসের সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই এখন তার ভক্ত রয়েছে।

বর্তমানে প্রভাসের ঝুলিতে একাধিক সিনেমার কাজ। এরই মধ্যে সম্প্রতি ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, এতে তার সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি।

প্রভাস বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং করছেন। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমা অভিনয় করবেন প্রভাস। রামায়ণ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। অন্যদিকে রাবণের চরিত্রে থাকবেন সাইফ আলী খান। এখানেই শেষ নয়, নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমাতেও দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন।

অন্যদিকে, কয়েকদিন আগে সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। একতা কাপুরের ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com