
নালিতাবাড়ী (শেরপুর) : সরকারী স্বাস্থ্যসেবা জনগণের দ্বোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম কমিউনিটি ক্লিনিক এর নতুন ভবন উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিমুলতলা গ্রামে এ ক্লিনিক ভবন উদ্বোধন করেন উদ্বোধক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহমা সারওয়াত সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন, ডাঃ তানভির ইবনে কাদির, ডাঃ আজহারুল ইসলাম, ইমরান আহমেদ লাল মিয়া, রফিকুল ইসলাম ওরফে ভুট্টা রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সেবাদানকারী কর্মীগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে ক্লিনিক ভবনের কাজ সম্প্রতি শেষ হয়।