
শেরপুর : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শেরপুরে সামাজিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে পৌর যাদুঘর প্রঙ্গনের মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে বিশেষ অবদান রাখার জন্য ৬ নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরাহলেন- হালিমা বেগম, বন্ধনা রাণী সরকার, সঞ্চিতা হোড় দিপু, জয়শ্রী দাস লক্ষি, নিগার সুলতানা ও আইরিন পারভিন। এসময় সভাপতিত্ব করেন জনউদ্যেগের সভাপতি আবুল কালাম আজাদ।