1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাজৈর পৌরসভায় আ’লীগের নাজমা রশীদ মেয়র নির্বাচিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নাজমা রশীদকে (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।জানা যায়, রাজৈর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাজৈরে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়। নতুন এ পদ্ধতি গ্রামগঞ্জে নারী ও পুরুষ ভোটারদের কাছে অপরিচিত হওয়ায় ভোটগ্রহণ ধীরগতিতে চলে। ফলে ভোটাররা কেন্দ্রের বাউন্ডারির মধ্যে থাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নাজমা রশীদ ৯ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান বক্কর (চামচ প্রতীক) ৭ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com