1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

বাপ্পিকে সঙ্গে নিয়ে শাকিবের মুখোমুখি অপু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত অসংখ্য ব্যবসাসফল সিনেমা মুক্তি পেয়েছে। জনপ্রিয় এই জুটি বাস্তব জীবনেও সংসার বেঁধেছিলেন। কিন্তু যৌথ জীবন বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। সংসার জীবনের ইতি টেনেছেন তারা। এখন তাদের দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। তারপর বলা যায়, কেউ কারো মুখও দর্শন করেন না। এবার সেই শাকিব খানের মুখামুখি হচ্ছেন অপু বিশ্বাস। আগামী ১৬ ডিসেম্বর এই দুই তারকার সিনেমা মুক্তি পাবে। এদিন মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ও অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ সিনেমা। অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খানের বপিরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া। সিনেমাটি ১৬ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।

অন্যদিকে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। সিনেমাটি প্রেক্ষাগৃহের পাশাপাশি চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রিয় কমলা’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এদিন বিকাল ৩টা ৫ মিনিটে। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন অপু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com