1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

৫০ লাখ টাকার পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন উর্বশী

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : আবারো আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিখ্যাত ম্যাগাজিন ‘সোল আরব’-এর নভেম্বর সংখ্যার প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। ব্যয়বহুল পোশাক পরে এর ফটোশুটে অংশ নেন উর্বশী। তারই কিছু স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যা এখন নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।

ম্যাগাজিনের কভার ছবিতে দেখা যায়, কমলা রঙের গাউন পরেছেন উর্বশী। এছাড়া একটি লাল রঙের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার এ পোশাকগুলো ডিজাইন করেছেন মাইকেল সিনকোর। এ দুটি পোশাকের দাম ৫০ লাখ টাকার বেশি।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন উর্বশী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৬ বছর বয়েসি এই সুন্দরী।

সানি দেওলের বিপরীতে ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী। তার অভিনীত ‘পাগলাপান্তি’ চলচ্চিত্রটি গত বছরের ২২ নভেম্বর মুক্তি পায়। চলতি বছরের ১৬ জুলাই ওটিটি প্ল‌্যাটফর্ম জি৫-এ মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ভার্জিন ভানুপ্রিয়া’।

অজয় লোহান পরিচালিত এই চলচ্চিত্রের গল্পে মুম্বাইয়ের রক্ষণশীল পরিবারের মেয়ে উর্বশী। এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন—আজীবন কুমারী থাকবেন তিনি। কিন্তু এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করতে চান উর্বশী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—গৌতম গুলাটি, রুমানা মোল্লা, অর্চনা পুরনা সিং, বিজেন্দ্র কালা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com