1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। সোমবার (১৪ ডিসেম্ববর) বেলা এগারোটায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক আছমত আরা আছমা, সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার আহমেদ স্বপন, শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান প্রমুখ।

এছাড়াও সভায় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, চেয়ারম্যান শজীদ উল্লাহ তালুকার মুকুল, উপজেলা কৃষক লীগের আহবায়ক চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক, যুগ্মআহবায়ক চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, যুগ্মআহবায়ক ফায়সাল সরকার, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম বিএসসি, চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোশতাক আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন।  আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com