1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

‘ছোট একটা সম্পর্কের জন্য আর কতদিন কাঁদবে হৃতিক?’

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী হৃতিক রোশান ও কঙ্গনা রাণৌত। তাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি অনেকেরই জানা। ফের আলোচনায় তারা।

সম্প্রতি কঙ্গনার বিরুদ্ধে ২০১৬ সালে করা একটি মামলা মুম্বাইয়ের সাইবার সেল থেকে ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করেছেন হৃতিক। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছেন।

হৃতিক-কঙ্গনার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৬ সালে। আইনি নোটিশ দিয়ে তাদের মধ্যে বিবাদের শুরু হলেও শেষ পর্যন্ত তাদের ব্যক্তিগত তথ্য সবার সামনে আসতে শুরু করে। কঙ্গনা দাবি করেন, হৃতিক তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। অন্যদিকে হৃতিক অভিযোগ করেন, কঙ্গনা তাকে ইমেইল পাঠাত। এক সাক্ষাৎকারে হৃতিককে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘বোকা সাবেক প্রেমিক’ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা। এই অভিনেত্রী কেন তাকে এ কথা বলেছেন, এ জন্য সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছিলেন হৃতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com