1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে চা বিক্রেতার আত্মহত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ইব্রাহিম মিয়া নামে পঞ্চাশ বছর বয়সী এক চা বিক্রেতা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম অন্যান্য দিনের মতো বাড়ির পাশে মমেনা মার্কেটে স্ত্রী শমলাকে নিয়ে চা দোকান করছিল। সকাল আটটার দিকে কাউকে কোনকিছু বলে ইব্রাহিম বাড়ি গিয়ে গোয়াল ঘরের আড়ার (ধর্নার) সাথে ঝুলে আত্মহত্যা করে। কিছু সময় পর স্বামীর খোঁজ না পেয়ে শমলা বাড়ি গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে গোয়াল ঘরে ইব্রাহিমের ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। এ দম্পতির দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com